1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

অপরাধ নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান খুলনার নতুন এসপির

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : খুলনায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ, প্রশাসন, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন নতুন পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক। তিনি বলেছেন, পুলিশের একার পক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।

এ জন্য জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। মঙ্গলবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

এসপি সরকার ওমর ফারুক বলেন, খুলনায় অপরাধীর সংখ্যা খুবই কম। তবে মাদক, চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরো সক্রিয় হতে হবে।

এসব অপরাধ মোকাবেলায় পুলিশ, জেলা প্রশাসন, সাংবাদিক ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, পুলিশ সর্বোচ্চ পেশাদারি, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবে। তবে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতাও জরুরি।

সাংবাদিকদের উদ্দেশে নতুন এসপি বলেন, অপরাধ ও বিভিন্ন সমস্যার তথ্য পুলিশের কাছে পৌঁছে দিতে হবে।

সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কাজ করতে চায়। এর মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে।

অনলাইন ভুঁইফোড় সাংবাদিকতার প্রসঙ্গে সরকার ওমর ফারুক বলেন, এটি শুধু খুলনার সমস্যা নয়; সারা দেশেই এ ধরনের সমস্যা রয়েছে। এ সমস্যা মোকাবেলায় পুলিশ, জেলা প্রশাসন ও সাংবাদিক কমিউনিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মতবিনিময়সভায় খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd